» » » কেন বিরাট ও আনুশকাকে একসঙ্গে থাকার ‘‘কৈফিয়ত’’ দিতে হবে?’

বিরাট কোহলি-আনুশকা শর্মা ভালোবাসার নাও ভাসিয়েছেন—এ আর গোপন কী! এ জুটির গোপন আরও কত কিছুই তো এখন আমজনতার জানা। কদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড সফরে কোহলির ‘বিরাট ফ্লপ’ হওয়ার নেপথ্যেও নাকি এ প্রেমই ‘দায়ী’! ইংল্যান্ড সিরিজের শুরুতে বেশ লম্বা সময় ধরে কোহলির সঙ্গে একই হোটেলকক্ষে রাত্রি যাপন করেছেন আনুশকা—এ নিয়ে যত শোরগোল।

দুজনের এ প্রকাশ্য মেলামেশা নাকি প্রভাব ফেলেছে ভারতীয় ব্যাটিং সেনসেশনের ফর্মে। প্রশ্ন তো এখানেই। বান্ধবীর সঙ্গে থাকলেই কেন প্রভাব পড়বে পারফরম্যান্সে? সিরিজ চলার সময় অনেক খেলোয়াড় কি থাকেন না স্ত্রীর সঙ্গে? এর সঙ্গে পারফরম্যান্সের কী সম্পর্ক? প্রশ্নগুলো তুলেছেন ভারতের কলাম লেখক শোভা দে। ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত তাঁর প্রবন্ধের শিরোনাম: ‘কেন বিরাট ও আনুশকাকে একসঙ্গে থাকার ‘‘কৈফিয়ত’’ দিতে হবে?’

শুরুতেই তিনি লিখেছেন, ‘মুম্বাই মিররে এ সপ্তাহে একটা খবর পড়লাম। খবর নিশ্চিত করছে, আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলি একই অ্যাপার্টমেন্টে ছিলেন না! হাস্যকর, অদ্ভুত? আপনি বাজি ধরতে পারেন। কিন্তু এটি ঘটেছে।’ ইংল্যান্ডে কোহলির বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে আনুশকাকে টেনে আনাকে শোভা ‘অর্থহীন বিতর্ক’ বলে অভিহিত করেছেন। শোভা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন করেছেন, ‘প্রচলিত ধারণা অনুযায়ী, শারীরিক পরিশ্রমনির্ভর প্রতিযোগিতামূলক খেলার আগে খেলোয়াড়দের যৌনসম্পর্ক থেকে বিরত থাকা প্রয়োজন। কেন?’

তিনি আরও লিখেছেন, ‘আনুশকার অ্যাপার্টমেন্টে কোহলি গেল কি না, তা নিয়ে বিতর্ক দুজনের জন্যই অপমানকর।’ শোভা সমালোচনা করেছেন ভারত দলের ম্যানেজার সুনীল দেবকেও। সিরিজ চলার সময় কোহলি-আনুশকার একসঙ্গে থাকা প্রসঙ্গে সুনীল বলেছিলেন, ‘জানি না এ অনুমতি তাদের কে দিল বা কোথা থেকে পেল। আগেও এমনটা হয়েছে কি না, আমার জানা নেই। তবে এটি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলব।’

কলামের শেষ অংশে শোভা লিখেছেন, বাইরের পৃথিবীর কানকথায় যেন এই জুটি কান না দেয়, ‘বিরাট-আনুশকা তোমরা যে রকম, তেমনটাই থেকো। বেডরুম ভাগাভাগি করো আর নাই বা করো—রান, অভিনয় সব ঠিকঠাকই হবে।’ তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

About Unknown

Hi there! I am Hung Duy and I am a true enthusiast in the areas of SEO and web design. In my personal life I spend time on photography, mountain climbing, snorkeling and dirt bike riding.
«
Next
নবীনতর পোস্ট
»
Previous
পুরাতন পোস্ট

কোন মন্তব্য নেই:

Leave a Reply